এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“শিশু থেকে প্রবীণ—পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার (৩ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও অনুষ্ঠানে শিশুদের জন্য আয়োজন করা হয় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং গানের প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন, থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক আহম্মেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, শান্তিরাজ মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রোজি হাদিমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী অফিস প্রধান মো. এমরান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমির হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, “নিরাপদ খাবার গ্রহণ, খাবারের পুষ্টিমান ও নিরাপত্তা বজায় রাখা, চিনি ও লবণের ব্যবহার সীমিত করা, অতিরিক্ত ভাজা ও ফাস্টফুড বর্জন করা এবং শিশু ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
তারা আরও বলেন, “সুস্থ জীবনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিহার্য। এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সম্ভব এবং একটি স্বাস্থ্যবান জাতি গঠনে এটি বড় ভূমিকা রাখবে। সরকার জনস্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।