এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় সেবা গ্রহণকারী ও প্রদানকারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর উদ্যোগে সেবা গ্রহণকারী ও প্রদানকারীদের অংশগ্রহণে এক “Linkage Meeting with Service Providers” শীর্ষক সমন্বয় সভা শনিবার ২১ জুন বিকালে স্থানীয় মেঘবর্তী রিসোর্টের মিলনায়তনে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের এর আয়োজন করেন। এ সভায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা লিংঙ্ক গোমেজ সঞ্চালনা ও সভাপতিত্বে সভায় উপ- সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে থানচি সদর ইউনিয়ন চেয়ারম্যান অংপ্রু ম্রো,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা,কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক ছাইন থোয়াই গ্য চাক,পংমে মারমা প্রমূখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি, বাসস্থান এবং সামাজিক নিরাপত্তা মানুষের জীবনমান উন্নয়নের প্রধান ভিত্তি।
বক্তারা আরও বলেন, পাহাড়ি ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর কাছে সরকারি ও বেসরকারি সেবাগুলো সহজলভ্য করতে হলে সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার বাস্তবায়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফেব্রু ২, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৫
মার্চ ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২১ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ জুন, ২০২৬
বান্দরবান | ২১ জুন, ২০২৬
পিরোজপুর | ২১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।