এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ে। “শিশু থেকে প্রবীণ–পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাংবাদিক মাহফুজ আলম, চৌধুরী রিপন, এম বাবুল ও জয়নাল আবেদীনসহ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয় রেড ক্রিসেন্টের সহযোগিতায় কাপ্তাইয়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
জনসচেতনতামূলক এই আয়োজনের মাধ্যমে পুষ্টিকর খাবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।