এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ‘দেবতাকুম’-এ ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ম্যালেরিয়া প্রতিরোধ ও পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ সেবা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের পাহাড়ি অঞ্চলগুলো তুলনামূলকভাবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পর্যটন স্পটে আসা ভ্রমণপিপাসুদের ম্যালেরিয়া থেকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি ব্র্যাকের এই কর্মসূচির আওতায় পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের বিনামূল্যে ম্যালেরিয়া পরীক্ষা করা হবে এবং তাৎক্ষণিকভাবে ম্যালেরিয়া শনাক্তকরণ নিশ্চিত করা হবে।
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা ব্র্যাক অফিসের সিনিয়র কর্মকর্তা সুগত চাকমা বলেন, "জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসা ভ্রমণপিপাসুদের সুরক্ষায় আমরা এই পদক্ষেপ নিয়েছি।"
তিনি আরও জানান, পর্যটকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেবতাকুম পর্যটন স্পটে ব্র্যাকের দুজন সুদক্ষ স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।
পাহাড়ের দুর্গম এলাকায় পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তায় ব্র্যাকের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
আগস্ট ৩১, ২০২৫
মার্চ ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।