আলীকদমে জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদের সংবর্ধনা ও বিদ্যালয় কমিটির পরিচিতি সভা

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২১ পিএম
শেয়ার করুন:
আলীকদমে জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদের সংবর্ধনা ও বিদ্যালয় কমিটির পরিচিতি সভা

বান্দরবানের আলীকদমে পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান এবং মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অংহ্লাছি মার্মা হেডম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মংক্যনু হেডম্যান ও অগাস্টিন ত্রিপুরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার। 

অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয় এবং বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা, প্রধান শিক্ষক মো. জিয়াবুল হক, প্রধান শিক্ষিকা জয়নব আরা বেগম, প্রধান শিক্ষক উম্মেষ খীসা, প্রধান শিক্ষক নুংচাহ্লা মার্মা সহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।