এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ মফিজুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক মফিজুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল বলরামচক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মফিজুল ইসলামকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।