এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে কর্মরত ৬৮ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের লক্ষ্যে তাঁদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং সংযুক্তির বিভাগীয় কার্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি আদেশটি সরকারি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের যাবতীয় তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) দ্রুত হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে এসিল্যান্ডরা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায় এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক রদবদল ও পরবর্তী নিয়মিত পদায়নের অংশ হিসেবেই তাঁদের প্রত্যাহার করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।