এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর সদরের অন্যতম শীর্ষস্থানীয় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘মহম্মদপুর আছিয়া প্রি-ক্যাডেট স্কুল’-এর ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
এর আগে গত ৩১ জানুয়ারি উৎসবের সূচনা হয়েছিল। চার দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে খুদে শিক্ষার্থীদের আনন্দঘন পদচারণায় মুখরিত ছিল পুরো স্কুল প্রাঙ্গণ।
সমাপনী দিনের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুহঃ ফসিহ্য়ুর রহমান। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহম্মদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জয় কুমার ভৌমিক।
স্কুলের অধ্যক্ষ নাজনীন রব্বানী-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গুহ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, রেনেসাঁ শিশু একাডেমীর প্রধান শিক্ষক মো: আবুল কাসেম এবং সহকারী শিক্ষক মো: রান্নু মিয়া।
স্কুলের সহকারী শিক্ষক মো: শফিজ্জামান সবুজের সঞ্চালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৪০টি ভিন্ন ভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের মেধা ও শারীরিক নৈপুণ্য প্রদর্শন করে। পুরো আয়োজনটি সুচারুভাবে সমন্বয় করেন অধ্যক্ষ নাজনীন রব্বানী ও অধ্যক্ষ মুহঃ ফসিহ্য়ুর রহমান।
স্কুলের একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ও চমৎকার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি একটি সফল মিলনমেলায় পরিণত হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে খুদে শিক্ষার্থীদের চমৎকার সব পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।