এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে সেমাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালীপাড়া গ্রামের ওই শিশুকে সেমাই খাওয়ানোর কথা বলে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যান ইন্দ্রজিৎ সাহা। সেখানে শিশুটিকে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করা হলে তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা আরও জানান, আটক ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। সেখানেও তার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। পূর্বের কর্মকাণ্ডে জনরোষের মুখে এলাকাছাড়া হয়ে তিনি কাওয়ালীপাড়া গ্রামে এসে নতুন বসতি গড়েছিলেন।
ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ইউএনও মুহঃ শাহনুর জামান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং কঠোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভিকটিম শিশুটিকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের কাজ চলছে।’
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।