মাগুরায় ইতালিপ্রবাসী মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্ঠান

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৬ পিএম
শেয়ার করুন:
মাগুরায় ইতালিপ্রবাসী মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্ঠান

মাগুরা সদর উপজেলার রামদেরগাতী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার বসুর ইতালিপ্রবাসী মেয়ে ও জামাইয়ের সুখ-শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে এই মঙ্গল প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। 

শ্যামল কুমার বসুর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দুপুর ১২টায় ভোগ আরতি ও কীর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শ্রীমদ্ভাগবত পাঠ ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। কীর্তনের সুমধুর সুর ও ভক্তিমূলক আবহে পুরো আয়োজনস্থল মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে উপস্থিত শত শত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় বিষয়ে সারগর্ভ আলোচনা করেন রাধামোহন সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট চারণকবি পরিমল সরকার। এছাড়া ভাগবত পাঠে অংশ নেন টোকন প্রামাণিক। 

ধর্মীয় আলোচনায় বক্তারা সনাতন ধর্মের মূল বাণী—মানবকল্যাণ, অহিংসা, পারিবারিক সম্প্রীতি এবং পরস্পরের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে পরমেশ্বরের চরণে ইতালিপ্রবাসী ওই দম্পতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়। 

অনুষ্ঠানে রাধামোহন সেবাশ্রমের মহারাজ যুধিষ্ঠিরসহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও স্থানীয় কীর্তনীয়া দলের সদস্যরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।