ডেঙ্গু প্রতিরোধে ফগার হাতে তরুণরা: আলফাডাঙ্গায় কলেজ ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধে ফগার হাতে তরুণরা: আলফাডাঙ্গায় কলেজ ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও এডিস মশা নিধনে মাঠে নেমেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। কাঁধে ফগার মেশিন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিনের সাহায্যে মশক নিধনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। পরে একে একে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌর এলাকার বিভিন্ন জনবহুল স্থানে ওষুধ ছিটানো হয়।

মশক নিধনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ব্যাপারে স্থানীয়দের পরামর্শ দেন।

কলেজ ছাত্রদল নেতা জিসান মিয়া  ও মাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে এ কর্মসূচিতে আব্দুল্লাহ আল ফয়সাল,আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ সংগঠনের তরুণ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া (আব্বাস), সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। 

এ সময় ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলেই চলবে না, প্রয়োজন সমন্বিত সামাজিক অংশগ্রহণ ও জনসচেতনতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও সামাজিক দায়বদ্ধতা থেকে এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় নিয়ে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।