এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২), স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১) এবং ছয়গ্রাম এলাকার আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ পিস ইয়াবাসহ এ্যাসেন্ট রায় ও নিলয় হালদারকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া একই রাতে পৃথক আরেকটি অভিযানে ছয়গ্রাম এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ রিন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার সকালে তাঁদের বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুলাই ১১, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।