এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় তিন শতাধিক একর ফসলি জমি ও পানের বরজের মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি করে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না মেলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের ফসলি মাঠে গত কয়েক দিন ধরে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করছেন পার্শ্ববর্তী রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে আলামিন মাতুব্বর। স্থানীয় কৃষকেরা এ কাজে বাধা দিতে গেলে অভিযুক্ত আলামিন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগকারী লোকমান ফকির বলেন, “রাজিহারের এই মাঠে প্রায় তিন শত একর কৃষিজমি রয়েছে। যেখানে কৃষকেরা ইরি ধান আবাদ, শত শত পানের বরজ ও মাছের ঘের তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত আলামিন মাতুব্বর মূল ইরি ব্লকের ভেতর জোরপূর্বক ড্রেজার বসিয়ে বালু তুলছেন। এতে আশপাশের জমি দেবে গিয়ে তীব্র ভাঙনের সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে বিস্তীর্ণ এলাকার কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। বিষয়টি জানিয়ে গত বৃহস্পতিবার আমি ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো ড্রেজার বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও অপসারণ করতে হবে। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত এই ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে ফসলি জমি ও শত শত পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, যা ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।