এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগৈলঝাড়া উপজেলার দাসের হাট থেকে কবিনদার বাড়ি পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মৌজালী সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিনই নানা দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটি সংস্কার করা হয়নি, এবং এখনো সেই সমস্যার সমাধান হয়নি।
গৈলা ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠু সরদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজ ছাত্র -ছাত্রীরা যাতায়াত করে, গর্ভবতী মহিলা, বৃদ্ধ পুরুষ-মহিলারাও চলাচল করেন। কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে তারা প্রায় সময় দুর্ঘটনায় পড়েন। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার পানি জমে যায়, যা চলাচলকে আরও কঠিন করে তোলে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, রাস্তাটি সংস্কারের জন্য অনেকবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। তারা সরকারের কাছে এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে তাদের নিরাপদে চলাচল করা সম্ভব হয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে দুর্ঘটনার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। তারা আশা করেন যে, কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করবে এবং এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।
ফেব্রু ২০, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।