এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খামারবাড়ি, মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সোবাহান। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মাহামুদুন্নবীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
২০২৫-২৬ অর্থবছরের রবি/২০২৫-২৬ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়। উপজেলার মোট ৫ হাজার ৬৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা, মসুর, গম, পেঁয়াজ, মুগ ও খেসারী চাষের জন্য বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।
কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের ফলন বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। কৃষকদের সহায়তার ধারাবাহিকতায় এ সার ও বীজ বিতরণ কর্মসূচি মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মে ২৯, ২০২৪
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।