এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে আধুনিক মানবগঠনমূলক শিক্ষা দানকারী প্রতিষ্ঠান আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, আনন্দমুখর শৈশব নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলাই দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা, কেক কাটা ও শিক্ষামূলক আলোচনা সভা। পুরো আয়োজনজুড়ে ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ। তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে শিশুদের মানসিক বিকাশে এ ধরনের ইতিবাচক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আছিয়া প্রি-ক্যাডেট স্কুল এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদাহরণ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ ফসিহ্য়ূর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের আনন্দ, শৃঙ্খলা ও চরিত্র গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক মোঃ মুরাদ হোসেন ও খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ইরানী মাসুদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিকুজ্জামান সবুজ।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত আছিয়া প্রি-ক্যাডেট স্কুল বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানে নিয়োজিত রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।