এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মাগুরায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) ইটখোলা বাজারে জেলা কৃষক দলের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বিএনপি নেতা মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন ও সোহেল মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা জাতীয়তাবাদী কৃষক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা সরকারের বিভিন্ন কৃষি নীতির সমালোচনা করে কৃষকদের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।