এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত ৮ টা ৩০ মিনিটের দিকে চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার দুই বছরের কন্যা ফাতেমা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জমিলা সুলতানা ও তার কন্যা ফাতেমার মৃত্যু হয়।
এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মা ও মেয়ের মৃত্যু হয়। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
জুলাই ৩, ২০২৬
মে ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।