এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে, সে বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "লাইসেন্সকৃত যেসব বৈধ অস্ত্র এখনো জমা দেওয়া হয়নি, সেগুলোর বিষয়ে ইতিমধ্যে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় কাউকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে।"
ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসভবনে গুলিবর্ষণের ঘটনার বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি এ ঘটনার কড়া সমালোচনা করে বলেন, শীর্ষ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৩ দিনের মাথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই ২৪, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।