এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির পরাজিত দুই প্রার্থী। আবেদনে এই দুই আসনের ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে।
জানা গেছে, রাজশাহী-৪ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অন্যদিকে, পাবনা-৪ আসনে বিজয়ী জামায়াতের আরেক প্রার্থী আবু তালেব মণ্ডলের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।
রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত এই দুই আসনের সব নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১১ মে আবেদন দুটির বিস্তারিত শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসময় তাকে আইনি কার্যক্রমে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।