এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে চিকিৎসার চেয়ে তাঁর বিলাসবহুল জীবনযাপন, কেনাকাটা এবং বিশাল বহর নিয়ে ঘুরে বেড়ানোকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কৃচ্ছ্রসাধনের নীতির মধ্যে রাষ্ট্রপতির এমন ব্যয়বহুল সফর নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সরকারি পর্যায়ের কর্মকর্তারাও।
লন্ডন হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ৯ মে ৯ দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছান রাষ্ট্রপতি ও তাঁর পরিবার। লন্ডনে পৌঁছে তিনি প্রথমে অবস্থান করেন বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল হিলটনে। সেখানে দুই দিন কাটানোর পর তিনি ক্যামব্রিজের নিউমার্কেট এলাকায় অবস্থিত অভিজাত রিসোর্ট ‘বেডফোর্ড লজ’-এ অবস্থান নেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা হৃদ্রোগের ফলোআপ চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার তিনি পুনরায় লন্ডনে ফিরে আসেন। তবে শুক্রবার জুমার নামাজের প্রাক্কালে তিনি হঠাৎ করেই কেনাকাটার (শপিং) উদ্দেশ্যে বের হন। নাম প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির প্রটোকল নিশ্চিত করতে গিয়ে হাইকমিশনের অনেক কর্মকর্তাই সেদিন জুমার নামাজ আদায় করতে পারেননি।
অভিযোগ উঠেছে, রাষ্ট্রপতির প্রটোকল ও চলাচলের জন্য হাইকমিশন থেকে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়িতে করে রাষ্ট্রপতির সফরসঙ্গীরাও বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। জানা গেছে, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে দুই ডজনেরও বেশি সফরসঙ্গী রয়েছেন, যাদের পেছনে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।
এমন এক সময়ে এই রাজকীয় সফরের আয়োজন করা হয়েছে, যখন দেশের অর্থনীতিতে ডলার সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন প্রকল্প ও অফিসের ব্যয় সংকোচনের জন্য নানামুখী চেষ্টা চালাচ্ছে। ব্যাংক ও অফিসের সময়সূচি পরিবর্তনসহ কৃচ্ছ্রসাধনের এই সময়ে রাষ্ট্রপতির এমন ‘বিলাসী’ সফর সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
চিকিৎসার নামে বিদেশ সফরে গিয়ে কেনাকাটা ও প্রমোদ ভ্রমণে লিপ্ত হওয়া নিয়ে লন্ডনের কূটনৈতিক মহলেও কানাঘুষা চলছে। সফর শেষে আগামীকাল রোববার (১৭ মে) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুন, ২০২৬
নওগাঁ | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।