এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান মনোনীত হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মোসলাইন হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম আকন্দ (পিএইচডি) এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল রাজী।
নবনিযুক্ত সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন,“ যেকোনো দায়িত্ব একদিকে যেমন গৌরবের, পাশাপাশি বড় একটি আমানত। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসম্ভব চেষ্টা করবো। । ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ। "
সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান " ময়মনসিংহ জেলা ছাত্র-ছাত্রীদের জন্য একটি পরিবার,এই পরিবারে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার নিজ জেলার এত বড় দায়িত্ব আমি সঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মাধ্যমে নিজেকে এবং কমিটির সবাইকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের এই নতুন কমিটি যাতে সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারেন সেই জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।"
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মে ২৫, ২০২৪
জুন ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।