এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্প্রতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদায় অনুষ্ঠানে নাচ-গানের মাধ্যমে র্যাগ ডে পালনের এক নতুন কালচার চালু হয়েছে। বিদায় বেলায় রং মাখামাখি ও নাচ গানের মাধ্যমে উঠতি বয়সি ছেলেমেয়েদের অবাধ মেলামেশা তীব্র সমালোচনার ও জন্ম দিয়েছে অভিভাবক ও সচেতন মহলে। তবে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রশংসায় ভাসছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীরা। তারা র্যাগ ডে না করে নসীহা প্রোগ্রামের আয়োজন করে। ধর্মীয় আবেগ অনুভূতিকে প্রধান্য দিয়ে নসিহা প্রোগ্রামের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করেছে।
আর এই তথ্য ও ছবি প্রকাশ করেছেন আসসুন্নাহ্ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়েখ আহমাদুল্লাহ। গত ১৯ মে তিনি একটি স্ট্যাটাসে জানান, হওয়ার কথা ছিল র্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র্যাগ ডে-র পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কৃতিত্ব ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের।
প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে কলেজ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবনে সাফল্য লাভের উপায় সম্পর্কে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ ঘটেছে, আলহামদুলিল্লাহ।
র্যাগ ডে আর অশ্লীল নাচগান যখন একে অন্যের প্রতিশব্দ হয়ে উঠেছে, তখন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়াবার মতো সাহসী ঘটনা। এই অবক্ষয়ের কালে তাদের এ উদ্যোগ সময়ের গায়ে চিহ্ন রেখে যাওয়ার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।
ফেব্রু ২৪, ২০২৬
নভেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
বান্দরবান | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।