এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আবারও চালু হয়েছে ঢাকা-আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মৈত্রী বাসটি আখাউড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। এ সময় সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় ও ব্যবস্থাপনা পরিচালক হেমন্ত দেববর্মা।
সূত্র জানায়, ২০০১ সালে ঢাকা-আগরতলা-কলকাতা রুটে মৈত্রী ও শ্যামলী বাস সার্ভিস চালু হয়। তবে নিরাপত্তাজনিত কারণে গত বছরের ৫ আগস্টের পর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সার্ভিসটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই সে সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সম্প্রতি দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় পুনরায় বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে নিয়মিতভাবে বাস সার্ভিস চালু হলো।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নয়জন যাত্রী নিয়ে প্রয়োজনীয় ইমিগ্রেশন সম্পন্ন করে মৈত্রী বাসটি ত্রিপুরায় প্রবেশ করে। এর আগে ২০ ফেব্রুয়ারি বাসটি পরীক্ষামূলকভাবে ভারতে যায় এবং ২১ ফেব্রুয়ারি আবার ফিরে আসে বাংলাদেশে ।
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক এই বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।
ডিসেম্বর ১৫, ২০২৫
এপ্রিল ২৫, ২০২৫
ফেব্রু ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।