এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে সেখানে উপস্থিত দুই মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ বেশ কয়েকজন দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হন।
পুলিশের এই মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং দায়িত্বরত ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি লাইনে প্রত্যাহার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতি এবং অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।