এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণঘাট এলাকার বাসিন্দা মাইকেল মনির নামে এক ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরে তাকে কুমিল্লা জেলার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিরাপত্তাজনিত কারণে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে আখাউড়ার কসবা থানার হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদী জনতা ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
প্রশাসন সকলকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফেব্রু ১৯, ২০২৫
অক্টোবর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।