এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের ঘাটুরাস্থ মিটারিং এন্ড রেগুলেটরি স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সোমবার রাত ১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ২ উপজেলার প্রায় ১৪ হাজার গ্যাস গ্রাহক চরম বিপাকে পড়ে।
মেরামত শেষে মঙ্গলবার সকাল ১১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম জানান, গত রাত ১ টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ২ উপজেলার আবাসিক ও বাণিজ্যিক ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর মেরামত শেষে পুনরায় এ লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।