আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৭৬ কোটি টাকার মাছ রপ্তানি

শাহাবুদ্দিন আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
১০ জুন, ২০২৫ ৯:১৬ পিএম
শেয়ার করুন:
আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৭৬ কোটি টাকার মাছ রপ্তানি

আখাউড়া স্থলবন্দর বাংলাদেশের মাছ রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে প্রায় ২৭৬ কোটি টাকার মাছ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে রপ্তানি হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, মে ২০২৫ পর্যন্ত সময়ে মোট ৯,১৬৫ মেট্রিক টন মাছ রপ্তানি করা হয়েছে। মাছের বাজারমূল্য দাঁড়ায় ২৭৫ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৮২ টাকা। কেজিপ্রতি মাছের রপ্তানিমূল্য আড়াই ডলার ধরা হয়েছে।

রপ্তানিকৃত মাছের মধ্যে রয়েছে পাঙ্গাস, রুই, কাতল, সিলভার কার্প, মৃগেল, পাবদা, টেংরা, মলা, পুঁটি, কৈ, বাতাসি, কার্প, মেনি ও ঘনিয়া প্রভৃতি প্রজাতি। সর্বোচ্চ রপ্তানি হয়েছে ডিসেম্বর মাসে, যার পরিমাণ ছিল ১,৭৮৬ মেট্রিক টন।

আখাউড়া মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, "বাংলাদেশি মাছের স্বাদ ও গুণগত মানের কারণে ত্রিপুরায় এর চাহিদা ব্যাপক। প্রতিদিন গড়ে অর্ধ কোটি টাকারও বেশি মাছ রপ্তানি হয়।"

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, “এই স্থলবন্দর দিয়ে রপ্তানিকৃত সব পণ্যের মধ্যে তাজা মাছই সবচেয়ে বেশি, মোট রপ্তানির অর্ধেকেরও বেশি।”

আখাউড়া স্থলবন্দর বাংলাদেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিকেন্দ্র হিসেবে ভারতের ‘সেভেন সিস্টারস’ বা সাত উত্তর-পূর্ব রাজ্যে নিয়মিত পণ্য সরবরাহ করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।