এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডায় তিতাস নদীর তীরে অবস্থিত বেওয়ারিশ লাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ‘মাটি পাগলা’ খ্যাত এক অজ্ঞাতনামা বৃদ্ধ। রোববার (১ মার্চ) দুপুর ২টার দিকে মানবিক মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয়। এটি এই কবরস্থানে দাফন হওয়া ২৪৬তম বেওয়ারিশ লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন স্টেশনের উত্তর পাশের আউটারের ওয়াশফিড এলাকায় (রেলওয়ে কিমি নং ২০১/৩-৫ এর মধ্যবর্তী স্থানে) ওই বৃদ্ধের মৃত্যু হয়। আনুমানিক ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহের সঠিক পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করে। তবে তথ্যভান্ডারে তার কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রেলওয়ে স্টেশনের আশেপাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত এই বৃদ্ধকে সবাই “মাটি পাগলা” নামেই চিনতেন। তবে তার কোনো স্থায়ী ঠিকানা বা স্বজনের খোঁজ কেউ দিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে আখাউড়া রেলওয়ে স্টেশনসহ আশেপাশের বিভিন্ন স্টেশনে ভবঘুরে হিসেবে ভাসমান জীবনযাপন করতেন।
অবশেষে কোনো পরিচয় বা দাবিদার না পাওয়ায় আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় তিতাস নদীর পাড়ের নির্দিষ্ট কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে এই কবরস্থানে ২৪৬ জন অজ্ঞাত মানুষের শেষ ঠিকানা রচিত হলো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।