এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তারা সবসময় অপরাধ করে বিএনপির ওপর দায় চাপায়। সম্প্রতি চানন্দী ইউনিয়নে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা। আমরা সমাজে সহাবস্থান সৃষ্টি করব এবং এলাকায় সবাই মিলেমিশে বসবাস করব।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় হাতিয়া ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামীম বলেন, নির্বাচনকালীন আমাদের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি। এছাড়া হাতিয়ার বৃহত্তর এলাকা জাহাজমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তরের ব্যাপারে আমি কার্যকর ভূমিকা নেব। খুব অল্প সময়ের মধ্যেই কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম এলাকায় শুরু করা হবে।
তিনি আরও বলেন, যারা অপপ্রচার করে বলেছিল ভোট শেষ হলে আমি হাতিয়ায় আর আসব না, তাদের সেই অপপ্রচার আমি মিথ্যা প্রমাণ করে দেব। মৃত্যু পর্যন্ত আমি হাতিয়ার মানুষের পাশেই থাকব। একইসঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে যারা এলাকায় সহিংসতা করেছে, তাদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ প্রায় তিন সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
নভেম্বর ২০, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।