এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় জামায়াত প্রার্থী’র পক্ষে আব্দুর রহমানের বাড়িতে জামায়াত কর্মীরা ভোট চাইতে গেলে বাকবিতণ্ডা ও মতবিরোধের সৃষ্টি হয়।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়া নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে আজ সকাল আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় মাসিলিয়া বাজারে জামায়াত কর্মী ও বিএনপি কর্মীদের মধ্যে হক স্টীক ও লাঠি সোটা নিয়ে মারামারির সৃষ্টি হয় । এতে বিএনপির ৩ জন কর্মী গুরুতর আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রিন্টু মাল (৫২)পিতাঃ মজিবর মাল গ্রামঃ মাহমুদআলীপুর, নিজাম (৫০) পিতাঃ চাঁদ আলী গ্রামঃ ফুলবাড়ী, তুহিন পিতাঃ আব্দুর রহমান গ্রামঃ উত্তর শ্যামপুর, খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়ন।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।