এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ আয়োজন করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
রিজিয়ন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।
সভায় ১০ জন সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন স্বতন্ত্র সংসদ প্রার্থী জিরুনা ত্রিপুরা। এ সময় রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার সুরক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একাজে সেনাবাহিনী ভূমিকা রাখতে চায়। এ সময় তিনি সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারি সংসদ সদস্য পদপ্রার্থীরা নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা এবং মাঠপর্যায়ে সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মুসলিম লীগের প্রার্থী মোস্তফা আল ইহযায, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, ধর্মজ্যোতি চাকমাসহ দশজন প্রার্থী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।