এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ প্রধান ফটকে আটক করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জি এম সারোয়ার আহমেদ নামে এক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌসুর রহমান বলেন, ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সাথে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ কিছু পাওয়া যায়, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, তবে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত, পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।