এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবির অনীহা—সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন তলানিতে। মাঠের বাইরের এই চরম টানাপোড়েনের মধ্যেই আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মেঘলা আবহাওয়া ও কন্ডিশন বিবেচনায় তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃষ্টির শঙ্কা ও ম্যাচের ভবিষ্যৎ
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় তা সম্ভব হয়নি। বৃষ্টি থামার পর দুপুর ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়। খেলা মাঠে গড়ালেও স্বস্তিতে নেই ক্রিকেটপ্রেমীরা। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুলাওয়েতে আজ বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। অর্থাৎ, দিনের বড় একটি সময় খেলা বন্ধ থাকার, এমনকি ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে।
পরিসংখ্যান ও সুখস্মৃতি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারত নিঃসন্দেহে সফলতম দল, এখন পর্যন্ত তারা পাঁচটি শিরোপা ঘরে তুলেছে। শক্তিমত্তার বিচারে আজকের ম্যাচেও তারা ফেবারিট। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ভারতকে হারিয়েই আকবর আলীর হাত ধরে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সোনালি অতীত আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে জুনিয়র টাইগাররা।
দুই দলের একাদশ
বাংলাদেশ:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), রিফাত বেগ, জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, রিজান হোসেন, ফরিদ হাসান, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।
ভারত:
আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেন্দ্র দেভেন্দ্রান ও খিলান প্যাটেল।
জুন ৮, ২০২৪
জুলাই ২০, ২০২৬
ডিসেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।