এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে। তবে বিএনপি তাদেরকে সেই সুযোগ দেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না। আমরা কাউকে নির্বাচন থেকে সরে যাওয়ার বা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেব না।’
শনিবার (আজ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের নিয়ে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বিএনপির উত্তরবঙ্গ সফর স্থগিতের প্রসঙ্গ টেনে বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে এবং শান্তির স্বার্থে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন এবং ওই রাজনৈতিক দলটি বিষয়টিকে আমাদের দুর্বলতা হিসেবে নিয়েছে। অথচ এটি ছিল আমাদের ভদ্রতা।’
তিনি আরও বলেন, ‘এরপর থেকেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে নানা কৌশল অবলম্বন করছে। তারা পালানোর সুযোগ খুঁজছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো সুযোগ দেব না।’
অনুষ্ঠানে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
জুলাই ৩০, ২০২৬
জুলাই ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।