এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বর্তমান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক বয়ানে তিনি এই মন্তব্য করেন।
ইতিমধ্যেই মুফতি আমির হামজার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং আপাদমস্তক ইসলামবিদ্বেষী। তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা পীরের বিরোধী নন, বরং তিনি সরাসরি ইসলামেরই বিরোধী।”
এ বিষয়ে হাটশ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, সংসদ সদস্যকে মসজিদে বয়ান দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগেই জুমার নামাজ পড়তে সেখানে এসেছিলেন। মসজিদের ইমামের সঙ্গে সুসম্পর্ক থাকার সুবাদে তিনি বয়ান করার সুযোগ পান। তবে আমির হামজা ঠিক কী বলেছেন, তা মসজিদের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে শুনতে পাননি বলে জানান বকুল বিশ্বাস।
এদিকে সংসদ সদস্যের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, “আমির হামজা কী বলেন, তা তিনি নিজেও জানেন না। আমাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা একটি ফৌজদারি অপরাধ। আমরা তাকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, মুফতি আমির হামজার এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ডিসেম্বর ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।