এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার যে ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দিয়েছিলেন, তা বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে নির্বাচন করা হয়েছে। তবে এই তালিকায় আপাতত জায়গা পাচ্ছেন না দেশের ক্রিকেটার ও ফুটবলাররা।
আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, যারা জাতীয় পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, কেবল তারাই এই ভাতা পাবেন। এই বেতন কাঠামোটি নিয়মিত তদারকির মধ্যে থাকবে উল্লেখ করে তিনি বলেন, “প্রতি চার মাস অন্তর আমরা পারফরম্যান্স রিভিউ (পর্যালোচনা) করব। যারা মাঠের নৈপুণ্য ধরে রাখতে পারবেন, তাদের ভাতা অব্যাহত থাকবে। পারফরম্যান্স আশানুরূপ না হলে তালিকা থেকে নাম বাদ পড়তে পারে।”
প্রথম পর্যায়ের এই বেতন তালিকায় স্থান পেয়েছেন—আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা।
ক্রিকেটারদের এই মুহূর্তে তালিকায় অন্তর্ভুক্ত না করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেটাররা বর্তমানে আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল। তাই আমরা তাদের বিষয়টি পরে বিবেচনা করব। আমাদের লক্ষ্য হলো যেসব ইভেন্টের ক্রীড়াবিদরা বর্তমানে মানবেতর বা জরাজীর্ণ অবস্থায় জীবনযাপন করছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে আসা।”
উল্লেখ্য, এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের তালিকা করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারের এই উদ্যোগ দেশের অপেশাদার ও সংকটাপন্ন ক্রীড়াবিদদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।