এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমার বিরোধের জেরে একাধিক হামলায় শিশির খান (২৩) ও মোঃ শাহিন সরকার (৫৫) নামের ২ জনকে গুরুতর আহত করা হয়েছে।
বৃহস্পতিবার পৌণে ১২টার দিকের উপজেলার দানিয়াপাড়া ও দুপুর ১২ টায় দানিয়াপাড়া আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে রাস্তার উপর এ হামলার এঘটনা ঘটে।
এ বিষয়ে আহতের মা শেফালী খান (৪৫) বাদী হয়ে আমজাদ হোসেন (৫০), পিতা-জলিল শেখ, ওয়াহিদ অমি (২৫), পিতা-আমজাদ হোসেন, উভয় সাং-উত্তর তাজপুর, বর্তমান সাং-দানিয়াপাড়া, অনয় (২৫), পিতা-আক্তার হোসেন, সাং-উত্তর তাজপুর সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া বাড়ীর পাশে আসে নতুন বাড়ী করার পর হতেই জায়গা-জমি নিয়া বিবাদীদের সাথে বিরোধ চলিয়া আসতেছিলো। বিবাদীগন প্রায় সময় বাদীর জায়গায় বাশের বেড়া দেওয়া সহ অন্যান্য বিভিন্ন উপায়ে জায়গা দখলের পায়তারা করিয়া আসতেছিলো। ইং ২৬/০৩/২০২৬ তারিখ সময় ১১.৪৫ ঘটিকায় সিরাজদিখান থানাধীন দানিয়াপাড়া গ্রামের বাদীর বাড়ীতে ছেলে শিশির খান (২৩) বাসা ভাড়া উত্তোলনের জন্য গিয়ে দেখে যে, ১নং বিবাদী জায়গাতে মায়লা পানির ড্রেন বানায় এবং উক্ত সকল ময়লা আমার জায়গাতে আসে জমে যায়। উক্ত ময়লা পানির বিষয়ে ১নং বিবাদীকে অবগত করতে গেলে ১নং বিবাদীর প্রকাশ্য হুকুমে অন্যান্য সকল বিবাদীগন বে-আইনী সংঘবদ্ধভাবে বাদীর উপর চড়াও হয়ে কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী মারপিট করিয়া নিলাফুলা জখম করে।পুনরায় বিবাদীগন অনুমান ১২ টার দিকে দানিয়াপাড়া সাকিনস্থ আলাউদ্দিন। কমপ্লেক্সের সামনে মেইন রাস্তার উপর বাদীর ছেলেকে কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী বারি মারিয়া নিলাফুলা জখম করে। বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন বাদীর ছেলেকে পিছন থেকে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছেলের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে গেলে বিবাদীগন বাদীর ভাই মোঃ শাহিন সরকার (৫৫) কেও কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী ভাবে মেরে ডান হাত সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর নিলাফুলা জখম করে এবং ডান হাতে ধারালো অজ্ঞাত অস্ত্র দিয়া কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। তাহাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীগন বাদীর ছেলে ও ভাইকে প্রাণ নাশের হুমকি সহ মিথ্যা মামলার ভয়-ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করিলে কর্তব্যরত ডাক্তার বাদীর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
অক্টোবর ১০, ২০২৫
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।