এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশোরের বেনাপোল সীমান্তে চলতি সপ্তাহে বিস্তৃত অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্য বাংলাদেশে চোরাচালান করে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
শনিবার (২৯ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "শুক্রবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরানো অ্যান্ড্রয়েড মোবাইল, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রীসহ মোট পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা।"
তিনি আরও বলেন, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছিল। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।
বিজিবি কমান্ডিং অফিসার জানান, চোরাকারবারিরা অবৈধভাবে মালামাল আনার মাধ্যমে সরকারী রাজস্ব থেকে বঞ্চিত করছে এবং দেশের স্থানীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবি সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করেছে।
চোরাকারবারিদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।