খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় খেলা অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
২৩ জানুয়ারি, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন:
খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর তৃতীয় ম্যাচ। খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নাফিজ আহমেদ খান রাজুর সার্বিক তত্ত্বাবধানে ঐতিহাসিক খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় খোকসা ক্রিকেট একাডেমি ও কুমারখালী ক্রিকেট একাডেমি।

টানটান উত্তেজনার এই ম্যাচে প্রথমে ব্যাট করে খোকসা ক্রিকেট একাডেমিকে ১১৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় কুমারখালী ক্রিকেট একাডেমি। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে স্বাগতিক দল। ১২ ওভার শেষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে খোকসা ক্রিকেট একাডেমি। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আরফিন জনি।

ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ বি এম হাফিজুর কবির ফারুক এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনামুল হোসেন ডলারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা।

উল্লেখ্য, জমজমাট এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটির আয়োজক হিসেবে রয়েছেন খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক এবং খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু। খোকসা যুবসংঘ ও পাঠাগারের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।