এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় নগরকান্দা পৌরসভার অন্তর্গত মধ্য জগদিয়া গ্রামে সুরুজ তালুকদারের বালুর মাঠে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’ তিনি দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমি সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’’ এ সময় তিনি অত্যন্ত মনোযোগ সহকারে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন।
সভায় তরিকত ঐক্য পরিষদের সভাপতি মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।