এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুল তথ্য ছড়িয়ে জাহিদ হাসান (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত জাহিদ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত জাহিদ হাসান কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক, সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত প্রবাসী আকাশ মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে জাহিদ সহপাঠীদের সঙ্গে স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মঙ্গলবার জাহিদের মা রাবেয়া বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, অভিযোগের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।
প্রবাসে অবস্থানরত বাবা আকাশ মিয়া মুঠোফোনে বলেন, আমার ছেলে একজন স্কুলশিক্ষার্থী। ভুল তথ্যের ভিত্তিতে তার ওপর যে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।