এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
সভায় ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, ফ্যামিলি কার্ড-২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম, অসঙ্গতি বা অভিযোগের বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমানসহ আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সার্বিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা আগামীকাল বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৮ জুলাই, ২০২৬
নওগাঁ | ২৮ জুলাই, ২০২৬
মাদারীপুর | ২৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।