এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আজ ২৮ ফেব্রুয়ারি (শনিবার) এক সৌজন্য সাক্ষাতে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় তারা জেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষক নেতৃবৃন্দের কথা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে শোনেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নভেম্বর ৪, ২০২৪
জুলাই ১, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।