এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকদের সমন্বয়ে ‘শ্রীনগর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি’র নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নতুন কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এর আগে, গত ৩১ জুলাই সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই মালিক সমিতির আত্মপ্রকাশ ঘটে। ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ-কে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
কমিটিতে কামারগাঁও আব্দুর রাজ্জাক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাকির হোসেন সবুজ কে সভাপতি এবং পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ শেখ রাসেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: এয়ার হোসেন খান (পরিচালক, সামি হাসপাতাল)
সহ-সভাপতি: আমিনুল ইসলাম আমিন (পরিচালক, ফেমাস জেনারেল হাসপাতাল) এবং দুলাল চন্দ্র দাস (পরিচালক, মাওয়া ডায়াগনস্টিক)
যুগ্ম সাধারণ সম্পাদক: শ্যামল সূত্রধর (পরিচালক, নিউ লাইফ জেনারেল হাসপাতাল)
কোষাধ্যক্ষ: রেজাউল ইসলাম (পরিচালক, পদ্মা ফিজিওথেরাপি সেন্টার)
দপ্তর সম্পাদক: দিলীপ গাইন (পরিচালক, শ্রীনগর ডায়াবেটিস সেন্টার)
প্রচার সম্পাদক: মাহবুব হাসান রানা (পরিচালক, রাইয়ান চক্ষু জেনারেল হাসপাতাল)
কার্যকরী ও সাধারণ সদস্য:
রবিন মিয়া (পরিচালক, ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল), তৃষ্ণা বৈরাগী (পরিচালক, বিক্রমপুর হাসপাতাল), ডাঃ কাজী শরিফুল আলম (পরিচালক, আমান ক্লিনিক ও হাসপাতাল), মো. সোহেল (পরিচালক, মোল্লা জেনারেল হাসপাতাল) এবং মো. সোহাগ হোসেন (পরিচালক, সেবা জেনারেল হাসপাতাল)।
জুলাই ২১, ২০২৫
জুন ২, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।