এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তরুণদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার অঙ্গীকার নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘সবার জন্য আমরা-২৫’ নামের একটি সমাজসেবামূলক সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকবাংলো পুকুর মার্কেটে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্ণাঢ্য এই আয়োজনে আলোচনা সভা, নতুন কমিটি ঘোষণা ও নৈশভোজের আয়োজন করা হয়।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের শেখ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—পৌরসভা মেয়র প্রার্থী ও সমাজসেবক মুন্সি বেলাল হুসাইন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি কবির হোসেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের খণ্ডকালীন ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের তুহিন, বিশিষ্ট ফুটবলার ও সমাজসেবক মাসুদ মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম এবং সমাজসেবক আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের মাঝে সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি। এই ধরণের সময়োপযোগী উদ্যোগ তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করবে। বক্তারা নতুন সংগঠনের সকল সদস্যকে আত্মমানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে আব্দুল কাদের শেখকে সভাপতি ও মেহেদী হাসান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১১৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের নীতি-নির্ধারকেরা জানান, নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী সচেতনতামূলক সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি মানবিক ও সুন্দর সমাজ নির্মাণ করাই ‘সবার জন্য আমরা-২৫’-এর প্রধান লক্ষ্য।
ফেব্রু ২৫, ২০২৪
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।