এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ১৬০ পিস ইয়াবাসহ মোট ৭৯ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বুধবার (০৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা—*"বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক"*—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো চোরাচালানি পণ্য প্রবেশ রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ২৫ বিজিবির অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক স্থানে অবস্থান নেয়। ওই সময় ভারতের দিক থেকে এক ব্যক্তিকে মাথায় ঘাসের ঝুড়ি নিয়ে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঘাসের ঝুড়িটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ঝুড়িটি তল্লাশি করে ঘাসের ভেতর অভিনব কায়দায় গামছা ও কস্টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে মোট ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালিকবিহীন এসব ইয়াবা পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়কে অবহিত করা হয়েছে।
একই দিন সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য টহল দলের অভিযানেও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এর মধ্যে মুকুন্দপুর বিওপির টহলদল ১০ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১৩১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা মূল্যের ৭২০ পিস কাভেরী মেহেদী, ৬৯ পিস উন্নতমানের শাড়ি, ৬০ কেজি বাসমতি চাল এবং ১০০ পিস মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদার থাকবে।
সেপ্টেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।