এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে কোটি কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ী এবং ভারতীয় সানগ্লাস আটক করতে সক্ষম হয়।
গত ১৯ মার্চ দিবাগত ভোর রাত আনুমানিক ৭ ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধীনস্থ মুকুন্দপুর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০০৭/৯-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচলনা করা হয়।
উক্ত অভিযানে সীমান্ত এলাকায় জঙ্গল দিয়ে মাটির নীচে লুকায়িত অবস্থায় ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে ৯,৬০০ পিস, উন্নতমানের সানগ্লাস ১৩,৬২৮ পিস এবং উন্নতমানের শাড়ী ৩৪৩ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের নিরুপিত সিজার মূল্য আনুমানিক ৯,৩৮,০৭,০০০/- (নয় কোটি আটত্রিশ লক্ষ সাত হাজার) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।