এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসতবাড়িতে ঢুকে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। গত রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ হামলা চালানো হয়।
আহত যুবদল নেতার নাম মো. সোহাগ ওরফে সোহেল (৩৫)। তিনি গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং রসুলপুর গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে। স্বজন ও দলীয় নেতাদের দাবি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ চার বছর সৌদি আরবে অবস্থান শেষে গত ২০ জুলাই দেশে ফেরেন সোহেল। সম্প্রতি গত বুধবার দুপুরে পার্শ্ববর্তী আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ওই ঘটনার জোর প্রতিবাদ জানান সোহেল। এতে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে রবিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা ছেনি আলম, নাছির, জহির ও ‘চশমা’ জাবেদের নেতৃত্বে একদল লোক সোহেলের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করে বলেন, "গোপালপুর ইউনিয়নে বর্তমানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, জামায়াত-শিবিরের রাজনীতি না করলে সাধারণ ও বিরোধী রাজনৈতিক কর্মীদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে যুবদল নেতা সোহেলকে গুলি করেছে।"
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি বলেন, "এ ঘটনার সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নন। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, দেশীয় এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন। তবে আঘাত খুব বেশি গুরুতর নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বর ২১, ২০২৫
এপ্রিল ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।