এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে সাত সদস্যবিশিষ্ট বিশেষ ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় গঠিত এই কমিটিতে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালামকে সভাপতি করা হয়েছে। কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংবাদকর্মী ও সংগঠকদেরও। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুর কাদের তুহিনকে সদস্য সচিব এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মামুন শেখকে স্থানীয় ক্রীড়া সংগঠক সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— প্রভাষক মো. আসলাম হোসেন, মো. আব্দুল হামিদ, অলি আহম্মেদ তুষার এবং স্থানীয় জনপ্রতিনিধি মো. নুরইসলাম শেখ।
জানা গেছে, গঠিত এ কমিটি টুর্নামেন্টের সার্বিক সমন্বয়, তদারকি ও মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে আব্দুর কাদের তুহিন ও মো. মামুন শেখ বলেন, "প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো একটি জাতীয় মানের প্রতিযোগিতায় দায়িত্ব পেয়ে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি আয়োজনটি যেন সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করব। স্থানীয় ক্রীড়ানুরাগী, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি সফল টুর্নামেন্ট উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।"
এদিকে প্রেস ক্লাবের দুই সদস্য ক্রীড়া কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ এলাকার ক্রীড়াপ্রেমীরা। অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।